আবু বক্কর সিদ্দিক স্বপন :
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা স্বার্থ রক্ষার লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) লালনশাহ কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ঝিনাইদহ-এর যৌথ টিম।
অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে একটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে প্রশাসনিক ব্যবস্থায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। এ সময় সহযোগিতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার সাধন সরকার।
আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযানে দায়িত্ব পালন করে জেলা পুলিশ, ঝিনাইদহ এবং হরিণাকুন্ডু থানা পুলিশ-এর দুটি টিম।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।
https://slotbet.online/