• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহের চার আসনের ৩টিতে দাঁড়িপাল্লা, ১টিতে ধানের শীষের জয়

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ১৯৫ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশের ন্যায় ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোট শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জেলার তিনটি আসনে দাঁড়িপাল্লা এবং একটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

ঝিনাইদহ-১ (নির্বাচনী এলাকা নং ৮১) এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১১৮টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ আসাদুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আবু সালেহ মোঃ মতিউর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৭ হাজার ৫৫ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী ১ লাখ ১৬ হাজার ৩২৬ ভোটের ব্যবধানে জয়ী হন।

ঝিনাইদহ-২ (নির্বাচনী এলাকা নং ৮২) এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১২০টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৭৩৯ জন। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলী আজম মোঃ আবু বকর (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মজিদ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৪ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ১৯ হাজার ৭১৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

ঝিনাইদহ-৩ (নির্বাচনী এলাকা নং ৮৩) এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৬৬টি। জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মতিয়ার রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মেহেদী হাসান রনি (ধানের শীষ) পেয়েছেন ১৪ হাজার ৮৮২ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ১ লাখ ৫৭ হাজার ৫৫০ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।

ঝিনাইদহ-৪ (নির্বাচনী এলাকা নং ৮৪) এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১২১টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৫৬২ জন। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আবু তালিব (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ফিরোজ (কাপ-পিরিচ) পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট। বিএনপি প্রার্থী মোঃ রাশেদ খাঁন (ধানের শীষ) পেয়েছেন ৫৬ হাজার ২২৪ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ২৮ হাজার ৮৯৫ ভোটের ব্যবধানে জয়ী হন।

সব মিলিয়ে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে দাঁড়িপাল্লা এবং একটি আসনে ধানের শীষ প্রতীক বিজয় অর্জন করেছে। জেলা নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/