• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঘোড়া মার্কার বিদ্রোহী প্রার্থীকে পেছনে ফেলে ধানের শীষের জয়

মোঃ কামরুল হাসান লিটন: স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ৯৬ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বেসরকারি প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলাফল ঘোষণা করে।
এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের। দলীয় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া হিরণ ঘোড়া প্রতীক নিয়ে লড়াই করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন পেয়েছেন ৭৫ হাজার ৩২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ (ঘোড়া) পেয়েছেন ৬৫ হাজার ৯৯৫ ভোট। ফলে ৯ হাজার ৩২৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ইকবাল হোসাইন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থকদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
বিজয়ের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিজয় গৌরীপুরবাসীর। আমি সকলের প্রত্যাশা পূরণে কাজ করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/