• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

নিজস্ব প্রতিবেদক : / ১১৯ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বিপুল পরিমাণ নগদ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান।

বুধবার ১১ই ফেব্রুয়ারি দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে পুলিশ তাকে আটক করে।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদ ছিল যে ঢাকা থেকে বিপুল অংকের টাকা নিয়ে জনৈক ব্যক্তি সৈয়দপুর আসছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। বেলাল উদ্দিন প্রধান বিমান থেকে নামার পর তাকে তল্লাশি করা হলে তার কাছে থাকা ব্যাগে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বেলাল উদ্দিন প্রধান জানান, তার ব্যাগে থাকা টাকার পরিমাণ ৫০ লাখ টাকারও বেশি। তবে ঠিক কত টাকা আছে, তা তিনি সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি। বিমানবন্দরের ভেতরে তাকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, টাকার উৎস বা সঠিক অংকের বিষয়ে তিনি অসংলগ্ন তথ্য দিচ্ছেন।

পুলিশ সুপার আরও জানান, নির্বাচনের আগে এই বিশাল অংকের টাকা কী কাজে ব্যবহার করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/