• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে ধানের শীষ প্রতীকের শেষ নির্বাচনী গণমিছিল

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ৮১ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে শেষ দফার নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত এই গণমিছিল বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়।

সকাল থেকেই জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে এসে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময় অনুযায়ী বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে গণমিছিলটি শুরু হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক সংবলিত পতাকা বহন করেন এবং বিভিন্ন নির্বাচনী স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড়গুলো অতিক্রম করে হামদহ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ মিছিলটি প্রত্যক্ষ করেন।

গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত সুস্পষ্ট। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে ভোটারদের রায়ে ধানের শীষ প্রতীকই বিজয়ী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/