• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

গৌরীপুরে গণভোটের হাওয়া: এনসিপির নেতৃত্বে ‘হ্যাঁ’ ভোটের প্রচার

মোঃ কামরুল হাসান লিটন: স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

(ময়মনসিংহ)- ময়মনসিংহ-৩ আসনের গৌরীপুর উপজেলায় আসন্ন গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক ও সংগঠিত প্রচারণা চালাচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। গৌরীপুর উপজেলা অ্যাম্বাসেডর সেলিম বালার পক্ষ থেকে এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এনসিপি গৌরীপুর উপজেলা প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসানের নেতৃত্বে আয়োজিত এই প্রচারণায় যুগ্ম সমন্বয়কারী আশিক পাঠান, সদস্য তাইজুল ইসলাম, আব্দুল কাইয়ূমসহ দলটির সক্রিয় নেতাকর্মীরা অংশ নেন।

প্রচারণাকালে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

তারা বলেন, গণভোট শুধু একটি ভোট নয়—এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি ঐতিহাসিক সুযোগ। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের মতামত প্রতিষ্ঠা করতে সবাইকে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

নেতারা আরও বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গণভোট সম্পন্ন করতে জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্যে এনসিপি গৌরীপুর উপজেলা শাখা মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/