বিরলের ধামইর ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ) এর দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভার অংশ হিসেবে উপজেলার ০৩ নং ধামইর ইউনিয়নের বাজনাহার, খৈলতৈড়, মাটিয়ান, নিজামপুর, কাশিডাঙ্গা, ধামইর, গেবিন্দপুর মেহেরবাগ, ঢেরাপাটিয়া, দারিল, বাদরুনিয়া, শুকদেবপুর, গিরিধরপুরসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রবিবার উঠান বৈঠকে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দিনাজপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, বিশিষ্ট সমাজ সেবক মুন্না চৌধুরী, মাকদুম হেসেন চৌধুরী, মিম চৌধুরী, পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত জেলা ম্যানেজার সত্যেন্দ্রনাথ রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি হায়দার আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি লাইসুর রহমান, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন, সাংগঠনিক শাহ আলম, সহ সাংগঠনিক সাহিরুল ইসলাম, যুবদলের সভাপতি তরিকুল, সাধারন সম্পাদক মিজানুর রহমান, কৃষকদলের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, তাঁতীদলের আহ্বায়ক আব্দুস সামাদ পুলক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম, যুবনেতা মোমিনুর ইসলাম, লাইসুর রহমানসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ) ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রত্যেক ভোটারের নিকট ধানের শীষে ভোট কামনা করেন।
https://slotbet.online/