• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শিশু চিত্র অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৩৯ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহে আপোষহীন নেতৃত্বের প্রতীক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শিশুদের অংশগ্রহণে একটি চিত্র অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ শহরের প্রান্তিক শিশু পল্লী পার্ক, কলাবাগান এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজ হিমেল–এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের আঁকা চিত্রে দেশপ্রেম, গণতন্ত্র, স্বাধীনতা এবং আপোষহীন নেতৃত্বের প্রতিচ্ছবি ফুটে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের সহধর্মিণী সোনিয়া আক্তার। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে এক আপোষহীন ও সাহসী নেত্রী। নতুন প্রজন্মকে তাঁর আদর্শের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ধরনের সৃজনশীল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিত্র অঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন বুলবুল চৌধুরী, প্রাক্তন শিক্ষক, চারু ও কলা বিভাগ, সরকারি বালিকা বিদ্যালয়, ঝিনাইদহ।

আয়োজক রাজ হিমেল বলেন, শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি জাতীয় ইতিহাস ও নেতৃত্ব সম্পর্কে সচেতন করাই এই চিত্র অঙ্কন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি শিশু, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/