• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলের পাইকপাড়ায় ধানের শীষের উঠান বৈঠকে আমরা একই বাগানে বিভিন্ন রংঙ্গের ফুলের পরিচর্যা করতে চাই : আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

মোঃ মুসলিম হক, স্টাফ রিপোর্টার: / ৩৩ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মুসলিম হক, স্টাফ রিপোর্টার:বিরল পৌরসভার পাইকপাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ) এর দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভার অংশ হিসেবে উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ী, কুকুড়ীবন, এনায়েতপুর, ধর্মজৈন, কামদেবপুর, শাহ মুখদুম বাজার, গছহাটা আশ্রম, কালিয়াগঞ্জসহ বিভিন্ন স্থানের ন্যায় বিরল পৌরসভার ০৯ নং ওয়ার্ডের ব্রহ্মপুর পাইকপাড়া মোড়ে শেখ আব্দুর রশিদ তোতা মিয়া এর চাতালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে স্থানীয় মান্যবর ব্যক্তি ও সমাজ সেবক শেখ আব্দুর রশিদ তোতা এর সভাপতিত্বে ও পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমান এর সঞ্চালনায় উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, কেন্দ্রীয় ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক তাইয়েবুল ইসলাম তাবু, পৌর জিয়া পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আক্কারুল, পৌর বিএনপি’র সহসভাপতি আসাদুল হক হিরা, শরিফুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ, পৌর বিএনপি’র বৈদেশিক কর্মস্থান বিষয়ক সম্পাদক বেনজির বাবু, সাবেক দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ) বলেন, আমরা একই বাগানে বিভিন্ন রংঙ্গের ফুলের পরিচর্যা করতে চাই। এজন্য আমি মালি হতে চাই। একটি বাগানে যেমন লাল, সাদা, কালো, নীল, হলুদ বিভিন্ন রঙ্গের ফুল থাকে আমাদের তেমন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ একত্রে এদেশে বসবাস করি। আমার কাছে সকল ধর্মের মানুষ মিলে আমাদের দেশে একটি বাগান। আর আমি এই বাগানের বিরল-বোচাগঞ্জ এর মালি হিসেবে বাগানে পরিচর্যা করতে চাই, আমি সকল ধর্মের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমরা সকলে মিলে মিশে আমাদের সমস্যাগুলো সমাধান করতে চাই। সারাজীবন আমি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই। আসছে ১২ ফেব্রুয়ারি-২০২৬ তারিখে প্রত্যেকে ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে আমাকে সেবা করার অব্যাহত সুযোগ দিবেন।
তিনি আরো বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের সা্েবক প্রধানমন্ত্রী বিএনপি’র সাবেক চেয়ারপার্সন মরহুমা খালেদা জিয়া মানুষের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন বলেই মৃত্যুর পরও অগণিত মানুষ তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। আমিও আমার জীবদ্দশায় তাঁদের পথ ধরেই এগিয়ে যেতে চাই। মৃত্যুর পরও যেন আমাকে আপনারা সম্মান করেন এজন্য আমি কোন অন্যায়, দূর্নীতি, চাঁদাবাজিকে আশ্রয় দেই না। আপনাদের সাথে ভোটের আগেও যেমন কথা বলতে এসেছি, ভোটের পরও আপনাদের সাথে কথা বলে এলাকার উন্নয়নে সিদ্ধান্ত নিতে চাই। তাই আপনাদের নিকট ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট প্রদানের আহ্বান রইলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/