• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে ২ টাকায় দুপুরের খাবারের আয়োজন

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ২৭৮ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

ঝিনাইদহে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৬তম ইভেন্ট। এ কর্মসূচির আওতায় প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত, এতিম, পথশিশু, অসহায়, নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঝিনাইদহ সদর উপজেলার পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপকারভোগীদের জন্য গোশত, ডাল, ডিম ও ভাত পরিবেশন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জনাব সাজিদ মাহমুদ, সাধারণ সম্পাদক রাকিন আব্দুল্লাহ, ‘দুই টাকায় হাসি’ পরিচালনা কমিটির সমন্বয়ক শামীম রেজা, সহ-সমন্বয়ক (সার্বিক) মোঃ রাশেদ আহমেদ, অর্থ বিষয়ক সমন্বয়ক মোঃ মনিরুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক মোঃ মাসুম বিল্লাহ, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক মোঃ শাহাবুদ্দিন, সহ-যোগাযোগ বিষয়ক সমন্বয়ক নাসিম শাহরিয়ার তানমন এবং সদস্য মোঃ ইব্রাহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসের স্বত্বাধিকারী মোঃ সামির শাকির এবং নিরাপদ সড়ক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান।

অনুষ্ঠানে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের মুখে সামান্য হলেও স্বস্তির হাসি ফোটানোই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মানবিক এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

তিনি আরও বলেন, যেসব শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবীদের শ্রম, বুদ্ধি, অর্থ, সুপরামর্শ ও অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে মহান আল্লাহ তা’য়ালার প্রতি অগণিত শুকরিয়া আদায় করছি—যিনি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন করার তৌফিক দান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/