• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ৩৯ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, জেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান এবং শহর ছাত্রশিবিরের সভাপতি শেখ আল আমিন। সমাবেশটি সঞ্চালনা করেন শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আল মামুন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশ ও জাতির সামগ্রিক কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে আরও সুসংগঠিত, গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা শিক্ষাঙ্গনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, মেধা ও নৈতিকতাভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা এবং সমাজের বিদ্যমান নানা অসঙ্গতি দূরীকরণে ছাত্রশিবিরের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/