• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

জামায়াত রাস্ট্র পরিচালনার সুযোগ পেলে মা-বোনেরা সর্বোচ্চ মর্যাদায় বসবাস করবে- মাওলানা রফিকুল ইসলাম খান!

মোঃ আলামিন সরকার ষ্টাফ রিপোর্টার / ৭৫ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ -৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী  মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত রাস্ট্র পরিচালনার সুযোগ পেলে শিশুদের খাদ্য ও চিকিৎসা ফ্রী করে দিবে। ৬০ উর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে।  মিল কল -কারখানা ইন্ডাস্ট্রি তৈরি করে বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করবো। ছাত্রছাত্রীদের এসএসসি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করবো।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) পূর্ণিমাগাতী   ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, রাস্ট্র পরিচালনার সুযোগ পেলে মা- বোনেরা সর্বোচ্চ মর্যাদায় বসবাস করবে। মা-বোনেরা অফিস, আদালত, ব্যাংক, বীমায় নিরাপত্তার সাথে চাকরি করবে। যেখানে গ্রাহক হিসেবে মা-বোনেরাই থাকবে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান থাকলে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারবে।   
তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ন্যায় ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিন। এবং গণভোটে ‘হ্যা’ পক্ষে রায় দিন যাতে করে নতুন করে কেউ স্বৈরাচারী হবে না পারে।
পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতের সভাপতি ইমদাদুল হক শাহারুলের  সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ,  সিরাজগঞ্জ বার কাউন্সিলের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম সেলিম, সিরাজগঞ্জ বারের সদস্য এডভোকেট আবু তালেব, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/