• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে নির্বাচনী মহিলা সমাবেশে বিএনপি সরকার গঠন করলে সর্বোচ্চ ১০ হাজার টাকার ক্ষুদ্র ঋণ মওকুফ করে দেয়া হবে—- আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

মোঃ মুসলিম হক, স্টাফ রিপোর্টার: / ১৫৬ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মুসলিম হক, স্টাফ রিপোর্টার: সোমবার বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বিরল পৌর মহিলাদল ও সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, বিএনপি সকার গঠন করলে সর্বোচ্চ ১০ হাজার টাকার ক্ষুদ্র ঋণ মওকুফ করে দেয়া হবে। যাদের কৃষি ঋণ ১০ হাচার টাকা পর্যন্ত আছে, তাঁদের কৃষি ঋণ মওকুফ করা হবে। মায়েদের জন্য কার্ড ফ্যামেলি কার্ড দেয়া হবে। মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদকমুক্ত এলাকা গঠন করা হবে। দূর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা হবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক চিকিৎসক ও পর্যাপ্ত ঔষধ রাখার ব্যবস্থা নেয়া হবে। যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরউচ্চতর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উন্নত শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করতে হবে।
পৌর মহিলা দলের সভাপতি মোছাঃ মেহেরুন্নেছার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন। প্রধান বক্তা বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন (সোনাহার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সংসদ নির্বাচন পরিচালনা কমিটি বিরল পৌর শাখার প্রধান উপদেষ্টা মোঃ মোস্তাফিজুর রহমান আক্তারুল, বিরল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আসাদুল হক হিরা, সংসদ নির্বাচন পরিচালনা কমিটি বিরল পৌর শাখার সদস্য মোঃ আমিনুল ইসলাম, মঞ্জুর রহমান মহবুর, মামুনুর রশিদ, লুৎফর রহমান, মোঃ সাইদুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিউলী আক্তার, সাংগঠনিক সম্পাদক ফেন্সি আক্তারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের জগতপুর, হালজায়, বিষ্ণপুর, শিবপুর, কাজিপাড়া, বহবলদিঘী, রাঙ্গন, রঘুদেবপুর, দক্ষিণ মাধবপুর, আছুটিয়া, রাণীপুকুর, মির্জাপুর, রঘুদেবপুর, ছোট চৌপুকুরিয়া, মহেশশিবপুর, বরাহনগর, লক্ষীপুর, কাজিপাড়া, চকবিষ্ণপুরসহ বিভিন্ন গ্রামে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/