• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

মোঃ কামরুল হাসান লিটন / ৭৯ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লামিয়া আক্তার মিম (২১) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (আজ) সকাল আনুমানিক ৭টার দিকে গৌরীপুর রেলজংশনের আউটার সিগন্যালের বাইরে গজন্দর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া গৌরীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত বছরের ১৬ সেপ্টেম্বর লামিয়া ও গৌরীপুর পৌরসভার ভালুকা মহল্লার আবুল কাসেমের ছেলে রাকিব (৩০) গোপনে বিয়ে করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে রাকিবের পরিবার এই বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার যোগাযোগ হলেও কোনো সমাধান হয়নি।

নিহতের বড়বোন সামান্তা নাজনীন জানান, রোববার (গতকাল) দুপুরে তাঁদের পরিবারের সদস্যরা রাকিবের বাড়িতে গেলে তাঁর বাবা আবুল কাসেম লামিয়াকে মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন। এ সময় রাকিবের বোন মোবাইল ফোনে লামিয়ার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে রাকিবের ভগ্নিপতি, বিজিবি সদস্য সুমনের সঙ্গেও যোগাযোগ করা হলেও কোনো অগ্রগতি হয়নি।
তিনি আরও জানান, রবিবার রাত থেকে রাকিব লামিয়ার ফোন রিসিভ না করায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। সোমবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা লামিয়াকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর খবর আসে, এক তরুণী ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে পোশাক দেখে পরিবারের সদস্যরা লামিয়ার মরদেহ শনাক্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে রাকিবের বাবা আবুল কাসেম বিয়ে মেনে না নেওয়ার প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, আত্মহত্যার ঘটনায় লামিয়ার পরিবারের সঙ্গে আপোষ-মীমাংসার চেষ্টা করছেন।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) আবুল কালাম আজাদ বলেন, “লোকমুখে খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে রেলজংশনের আউটার সিগন্যালের বাইরে গজন্দর গ্রাম এলাকা থেকে এক তরুণীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি লামিয়া আক্তার মিমের বলে শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

গৌরীপুর রেলজংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি সকাল ৬টা ৪২ মিনিটে গৌরীপুর জংশন ত্যাগ করে শ্যামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ওই ট্রেনের নিচে ঝাঁপ দিয়েই কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/