আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে ব্যতিক্রমধর্মী “জনগণের মুখোমুখি” অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেছে জামায়াতে ইসলামী ও বিএনপির দুই প্রার্থীকে। অনুষ্ঠানে সাধারণ মানুষ সরাসরি তাদের নানা প্রশ্নের মুখোমুখি করেন এবং প্রার্থীরা এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি দেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন হল প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশ নেন পিরোজপুর-১ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াত জোটের প্রার্থী মাসুদ সাঈদী। জনগণের মুখোমুখি হয়ে তারা এলাকার উন্নয়ন পরিকল্পনা, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর জেলা শাখার সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী। এ সময় স্থানীয় জনগণ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
জনগণের মুখোমুখি পর্বে উপস্থিত নাগরিকরা প্রার্থীদের কাছে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার সংকট, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপন করেন।
প্রার্থীরা তাদের বক্তব্যে বলেন, নির্বাচিত হলে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দিয়ে সেবার মান বাড়ানো, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার আশ্বাস দেন।
https://slotbet.online/