• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মোহাম্মদপুরে ১২ হাজার ইয়াবা ও ১৫ লক্ষ টাকাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

মোস্তাইন বিল্লাহ / ১৫০ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১২ হাজারের বেশি ইয়াবাসহ এক মাদক চোরাকারবারি ও তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ২৭/০১/২০২৬ দিবাগত রাত ২টার পর মোহাম্মদপুরের টাউনহল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় শের-ই-বাংলা সেনা ক্যাম্প এ অভিযান চালায়।

গ্রেপ্তার মাদক চোরাকারবারি রাজু (৩৫)। তার সহযোগীরা হলো—রনি (৪০), রকি (৩২), সুমন (২৮) ও মহিন (১৮)।

সেনা সূত্র জানায়, গোপন তথ্যের অভিযান চালিয়ে প্রথমে রাজু ও পরে তার ৪ সহযোগীকে আটক করা হয়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, পূর্বে গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়। তারা চুয়া সেলিম নামক আরেক শীর্ষ মাদক চোরাকারবারির কাছে এগুলো সরবরাহ করার পরিকল্পনা করছিল বলে জানায়। তবে তাকে পাওয়া যায়নি।

‘ভবিষ্যতে এই সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেপ্তারে আরও অভিযান পরিচালনা করা হবে। রাজধানীতে মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে,’ যোগ করেন তিনি।

অভিযানে আনুমানিক ৩৬ লাখ টাকা বাজারমূল্যের ১২ হাজার ৩০ পিস ইয়াবা, ৭১০ পুরিয়া ও ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, মাদক ওজনের ২টি ডিজিটাল ওয়েট মেশিন ও ১২টি স্মার্টফোন জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/