• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

আবু বক্কর সিদ্দিক স্বপন / ১৪৫ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ সদর উপজেলার চাকলাপাড়া এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম কল্পনা দাস (৩০)। তিনি দিলীপ দাসের স্ত্রী।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকালে কল্পনার মেয়ে মনিকা ঘরে ফিরে মায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্বজনরা দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কল্পনা দাসকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কল্পনার স্বামী দিলীপ দাস বাসায় এসে তাকে মারধর ও গলাচিপে ধরেন। এ সময় কল্পনা কান্নাজড়িত কণ্ঠে মেয়ের দিকে তাকিয়ে স্বামীর কাছে বারবার ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। অভিযোগ রয়েছে, আজ ভোরের দিকেও পুনরায় তাকে মারধর করা হয়।

সকালে মেয়েটি বাসা থেকে বের হয়ে খেলাধুলা শেষে ফিরে এসে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। নিহতের মেয়ে মনিকা অভিযোগ করে বলেন, তার বাবা দিলীপ দাসই তার মাকে হত্যা করেছে।

স্থানীয়রা জানান, দিলীপ দাসের বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। প্রায় তিন বছর আগে অটোরিকশার ব্যাটারি ছিনতাইয়ের সময় এক চালককে হত্যার মামলায় তিনি কারাভোগ করেন। এক মাস আগে তিনি জামিনে মুক্তি পান। নিহত কল্পনা দাস বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/