• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত দুইজন নিহত-১ জন!

মোঃ আলামিন সরকার ষ্টাফ রিপোর্টার / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা–বগুড়া মহাসড়কের ষোলমাইল জোর ব্রিজ এলাকায় বুধবার রাত ১১টার দিকে বগুড়া থেকে ঢাকা গামী প্রাইভেট কার আইল্যন্ডে ধাক্কা খেয়ে চালক আব্দুল্লাহ (৪৮) নিহত হয়েছেন।
এ ঘটনায় গাড়িতে থাকা অপর দুই সাবেক সেনা সদস্য মারাত্বক আহত হয়েছেন। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান,
আব্দুল্লাহর প্রাইভেট কারটিতে অপর একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে  আইল্যন্ডে ধাক্কা খায়।
এতে গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হন এবং গাড়িতে থাকা সাবেক দুই সেনা সদস্য মারাত্মক ভাবে আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

স্থানীয়রা জানিয়েছেন,
দুর্ঘটনাটি রাতের অন্ধকারে এবং সড়কে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমনটা প্রায়ই  ঘটছে। তারা স্থানীয় প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের কাছে নিরাপদ সড়কের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

ওসি ইসমাইল হোসেন আরো জানান,
নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে । 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/