• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

আবু বক্কর সিদ্দিক স্বপন / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের সঙ্গে জেলা প্রশাসকের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৯ জানুয়ারি দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনেডেটা ওডোরিসিও (ইতালি) এবং কার্লোস মারিয়া ডি সেরন ওয়াই কাস্ত্রো (স্পেন)।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসউদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের গৃহীত বিভিন্ন প্রস্তুতি ও উদ্যোগ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের অবহিত করেন।

এ সময় ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা, মনোনয়নপত্র বাতিল ও স্বেচ্ছায় প্রত্যাহারের কারণ, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ ব্যবস্থা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম, প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ পদ্ধতি ও তাদের প্রশিক্ষণ কার্যক্রম, পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভোটারদের ভোটগ্রহণে সম্ভাব্য চ্যালেঞ্জসহ সার্বিক বিষয়েও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা মতামত গ্রহণ করেন।

বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত বর্তমান প্রস্তুতি ও পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/