• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখের বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সুব্রত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আসাফুদ্দোলা মাসুম, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রবিউল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। অন্যান্য সরকারি কর্মচারীরা জাতীয় পে-স্কেলের সুবিধা পেলেও বিচার বিভাগীয় কর্মচারীরা এখনো তা থেকে বঞ্চিত এতে তাদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

বক্তারা আরও বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই বিভাগের কর্মচারীরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ তাদের ন্যায্য দাবি উপেক্ষিত থাকা দুঃখজনক দ্রুত জাতীয় পে-স্কেল ঘোষণা করে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগেই যদি পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না আসে, তাহলে আগামী দিনে কলম বিরতিসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বিচার বিভাগীয় কর্মচারীরা।
সমাবেশ শেষে বিচার বিভাগীয় কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি জেলা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে ম্যাজিস্ট্রেট আদালত চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখানে তারা পুনরায় তাদের দাবি তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এসময় কর্মসূচিতে জেলার বিভিন্ন আদালতের বিচার বিভাগীয় কর্মচারীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/