• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে জামায়াত ও ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১৬৯ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ১০ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টা থেকে রাত ৭টা ৩০ মিনিট পর্যন্ত ঝিনাইদহ শহরের উজির আলী হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর।

জনসভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিউর রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিব এবং ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ এস এম মতিউর রহমান।

এছাড়াও ১০ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য প্রদান করেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তারা ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উজির আলী হাই স্কুল মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/