• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ ২ আসনে ধানের শীষের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন আলী সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধি / ১১৩ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ২৬ জানুয়ারি সোমবার সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বহুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাওভাঙা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সফল বিদ্যুৎ প্রতিমন্ত্রী জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে ধানের শীষের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দাওভাঙা গ্রামের প্রবীণ মুরুব্বী মুজাহার হোসেনের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সফল সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল আমিন হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস্ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমাজ উদ্দিন তালুকদার (শুভ), বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ মাহমুদ মিয়া বাবু, যুগ্ম সম্পাদক ছামিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সামছুল আলম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মা-বোনেরা।

সভায় বক্তারা বলেন, জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ের পরীক্ষিত নেতা। তাঁকে বিজয়ী করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/