• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো!

মোঃ আলামিন সরকার ষ্টাফ রিপোর্টার / ১০৮ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

গতকাল শনিবার ২৪ই জানুয়ারী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। মাওলানা রফিকুল ইসলাম খান একজন মজলুম ব্যক্তি। স্বৈরাচারী সরকারের সময় দীর্ঘদিন জুলুমের স্বীকার হয়েছেন। ডান্ডাবেড়ি পড়িয়ে কোর্টে হাজির করেছে। আইনের তোয়াক্কা করেনি। হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছে।

শনিবার বিকালে স্হানীয় সরকারি আকবর আলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলির সভাপতিত্বে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জামায়াত মনোনীত উল্লাপাড়া-সলঙ্গা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমরা লড়াই সংগ্রাম করে নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না। সবাই মিলে আমরা এদেশকে ঢেলে সাজাবো।

জনসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের উল্লাপাড়া উপজেলা আমীর মাওলানা শামীম আহমেদ, জাতীয় নাগরিক পার্টির সংগঠক মোশাররফ আদনান,সিরাজগঞ্জ জেলা শিবিরের সাধারণ সম্পাদক রেজওয়ান উল্লাহ সোয়াইব, সিরাজগঞ্জ রোড শিবিরের সভাপতি আব্দুল্লাহ, উল্লাপাড়া কামিল মাদ্রাসার সভাপতি আশিকুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি হাফেজ জাকারিয়া হোসাইন, সলঙ্গা থানা শিবিরের সভাপতি মহসিন আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/