• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নারীদের স্বাবলম্বী ও পারিবারিক ক্ষমতায়নে বিএনপি দেবে ‘ফ্যামিলি কার্ড’: বকুল

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ২১৬ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বিএনপি যদি জ ময়নগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তবে প্রতিটি যোগ্য পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

শনিবার (২৪ জানুয়ারি) দৌলতপুর থানাধীন ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল ।

নির্বাচনকে সামনে রেখে খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল এক ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী অঙ্গীকার ব্যক্ত করেছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক সভায় তিনি বলেন যে, বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তবে প্রতিটি যোগ্য পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এই বিশেষ কার্ডের মূল লক্ষ্য হবে তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা

তিনি আরো বলেন, প্রতিটি পরিবারের ভিত মজবুত করার মাধ্যমে সামগ্রিক পারিবারিক ক্ষমতায়ন নিশ্চিত করা। একটি দেশের টেকসই উন্নয়নের জন্য নারীর আর্থিক স্বাধীনতা অপরিহার্য। আর সেই লক্ষ্যেই তাদের এই পরিকল্পনা।

বকুল আরও উল্লেখ করেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা সরাসরি বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও অর্থনৈতিক সুযোগ-সুবিধার আওতায় আসবে। যা তাদের পরনির্ভরশীলতা কমিয়ে আত্মবিশ্বাসী করে তুলবে। তিনি মনে করেন, পরিবারের প্রধান চালিকাশক্তি নারীরা যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন, তখন সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা অনেক সহজ হবে।

রকিবুল ইসলাম বকুল আরও বলেন, এই কার্ড ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর হাতে সুফল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। মূলত স্বনির্ভর পরিবার গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণই এই উদ্যোগের মূল দর্শন বলে তিনি ভোটারদের আশ্বস্ত করেন।

দোয়া মাহফিলে আলহাজ্ব হোসেন আলী আকুঞ্জীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন দৌলতপুর সহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/