• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৫তম আয়োজন

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ১৬১ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহে মানবিক সেবায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুম্মা ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৫তম আয়োজন। এদিন প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুপুরের খাবার হিসেবে গোশত, ডাল ও ভাত পরিবেশন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, ‘দুই টাকায় হাসি’ পরিচালনা কমিটির সমন্বয়ক শামীম রেজা, সহ-সমন্বয়ক জিয়াউর রহমান, সংগঠনের সম্পাদক ইসহাক হোসেন, অর্থ বিষয়ক সমন্বয়ক মো. মনিরুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সমন্বয়ক শাহেদ মাহমুদসহ নাসিম হোসেন, ইব্রাহীম, মাসুদ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

এছাড়াও মানবিক এই উদ্যোগে সহযোগিতা করেন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসের স্বত্বাধিকারী সামীর সাকিব, মানবকল্যাণ সংঘের সজীব হোসেন, নিরাপদ সড়ক আন্দোলনের আনিসুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।
কর্মসূচি শেষে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, “আমরা বিশ্বাস করি, ক্ষুধা কোনো অপরাধ নয়। ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা পূরণে সামান্য হলেও ভূমিকা রাখতে চাই। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”

মানবিক এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/