• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে একতা যুব উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৭৯ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ভয়াবহ শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই ‘মানুষের পাশে আমরা’—এই দৃঢ় অঙ্গীকার নিয়ে দাঁড়িয়েছে “একতা যুব উন্নয়ন ক্লাব”। শুক্রবার (২৩ জানুয়ারী) সকালে ঝিনাইদহে “একতা যুব উন্নয়ন ক্লাব” অফিস চত্বরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে, প্রায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো উন্নত মানের শীতবস্ত্র (কম্বল)।কনকনে শীতকে উপেক্ষা করে সকাল থেকেই ক্লারেব কার্যালয়ে ভীড় জমান স্থানীয় অসহায় মানুষেরা। নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সালাম হোসেনের সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক- মোঃ মমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ সাঈদ হাসান, কোটচাঁদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মোঃ সুজাত আলী।এসময় আরো উপস্থিত ছিলেন – সুমন হোসেন, মামুন হোসেন , নাজির হোসেন, এরশাদ বিশ্বাস, মাসুম হোসেন, সোহানুর রহমান, শাকিল হোসেন, বিল্লাল মিয়া, বাবু মন্ডল, আবু সাঈদ, সুলতান শেখ, বিপ্লব শেখ, মারুফ সহ অনন্যরা।এসময় উপকারভোগীদের মুখে ছিলো স্বস্তির হাসি। মথুরাপুর গ্রামের বৃদ্ধ ইনতাদুল আবেগপ্লুত হয়ে বলেন, “বাবা, এই শীতে অনেক কষ্ট হচ্ছিল, কম্বলটা পেয়ে এখন শান্তিতে ঘুমাতে পারব। একই অনুভূতি প্রকাশ করেছেন গোপিনাথপুর গ্রামের কল্পনা এবং বাড়িবাথান গ্রামের নূরী।

তারা সবাই “একতা যুব উন্নয়ন ক্লাব” এর এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ও মন থেকে দোয়া করেছেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন “একতা যুব উন্নয়ন ক্লাব ” এর সদস্যরা ২০২০ সাল থেকে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন।আমরা তাদের এই উদ্যোগকে সব সময়ই স্বাগত জানাই। সাধারণ মানুষ ও সুধী সমাজ এই কাজের ভূয়সী প্রশংসা করে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন- যেন তারাও নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।আপনার সামান্য সহযোগিতা হয়তো কারো শীতের রাতকে উষ্ণ করতে পারে। আসুন মানবতার সেবায় আমরা সবাই এগিয়ে আসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/