• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ভারতীয় কোস্টগার্ডের হাতে উদ্ধার বাংলাদেশি জেলেকে শরণখোলা থানায় হস্তান্তর

রাজিব হোসেন, বাগেরহাট / ১৪৬ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

​বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমা থেকে উদ্ধার হওয়া কক্সবাজারের মহেশখালী উপজেলার ডালঘাট এলাকার জেলে আব্দুল মান্নানকে (২২) মানবিক বিবেচনায় ফেরত দিয়েছে ভারতীয় কোস্টগার্ড। গত ১৩ জানুয়ারি মাছ ধরতে গিয়ে ১৮ জানুয়ারি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করলে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ ‘কমলা দেবী’র ধাওয়ার মুখে মান্নান সমুদ্রের পানিতে পড়ে যান এবং তাকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়। পরবর্তীতে দুই দেশের বাহিনীর পারস্পরিক সৌহার্দ্য ও আস্থার ভিত্তিতে গত বৃহস্পতিবার সমুদ্রের মধ্যভাগে তাকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা পদ্মা’র কাছে হস্তান্তর করা হয়; সেখান থেকে কোস্টগার্ডের মাধ্যমে তাকে মোংলা হয়ে বাগেরহাটের শরণখোলা থানায় নিয়ে আসা হয় এবং শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে থানা পুলিশের উপস্থিতিতে তাকে তার বাবা জাকের আহম্মেদের হাতে তুলে দেওয়া হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই সফল হস্তান্তর প্রক্রিয়াকে দুই দেশের বাহিনীর মধ্যকার বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/