• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মনজুর আলম লাবন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মুন্সি জাহেদ আলম, আসাদুজ্জামান আসাদ, তানহা, সেলিম ভূঁইয়া, সেলিম কমিশনার, আব্দুস সামাদ এবং ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলবার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম। ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জুয়েল শেখ ও সাধারণ সম্পাদক স্বপন শেখসহ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইসঙ্গে ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মেজাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক একরামুল হক সায়েম উপস্থিত ছিলেন। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাজল শেখ সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরপুর হায়দারপাড়া এলাকার মো. শাহাদাত হোসেন, মো. লিটন হোসেনসহ ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে বিএনপির নেতৃত্ব ও আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল জব্বার। মোনাজাতে দেশের সকল মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/