• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

১১ই ফেব্রুয়ারি ছুটি অনুমোদন ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন, ভোটারদের যাতায়াত ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে

মোস্তাইন বিল্লাহ / ২৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

মোস্তাইন বিল্লাহ

২২/০১/২০২৬ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ সহজ করতে এবং নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ভোটের দিন ১২ ফেব্রুয়ারির ছুটির পাশাপাশি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গতকাল বুধবার নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটিই উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।

প্রেস সচিব আরও জানান, শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি আলাদা ছুটির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা ১০ ও ১১ ফেব্রুয়ারি—এই দুই দিন ছুটি পাবেন। এর সঙ্গে ভোটের দিন ১২ ফেব্রুয়ারির ছুটি যুক্ত হয়ে তাঁদের জন্য টানা তিন দিনের ছুটি থাকবে। তবে ১০ ফেব্রুয়ারির ছুটি শুধু শিল্পাঞ্চলের শ্রমিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

শফিকুল আলম বলেন, ১১ ফেব্রুয়ারি যেহেতু ভোটের আগের দিন, তাই ঢাকা, শিল্পনগরী বা অন্যান্য বড় শহরে অবস্থানরত অনেক ভোটার নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি এ ব্যবস্থার মাধ্যমে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এই সিদ্ধান্তগুলোর বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান প্রেস সচিব।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/