• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুর–৩ আসনে শ্রীপুরে ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী ইয়াদুর রহমান মিলনের নির্বাচনি প্রচারণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর–৩ আসনে নির্বাচনি প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী ইয়াদুর রহমান মিলন ঘোড়া মার্কা প্রতীকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
প্রচারণাকালে ইয়াদুর রহমান মিলন স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, নারী ও তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেন। এলাকার যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা ও নাগরিক সেবা নিয়ে তাঁদের মতামত শোনেন তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে গাজীপুর–৩ আসনের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সংসদে এলাকার মানুষের কথা তুলে ধরবেন।
ইয়াদুর রহমান মিলনের রয়েছে দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা। তিনি এর আগে বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়দের মতে, এই অভিজ্ঞতার কারণে স্থানীয় প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে তাঁর বাস্তব ধারণা রয়েছে।
মাওনা চৌরাস্তা এলাকা শিল্পকারখানা ও বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য পরিচিত। প্রচারণার সময় সেখানে দোকানদার ও পথচারীদের সঙ্গে তাঁর সরাসরি মতবিনিময় করতে দেখা যায়। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এলাকায় কিছুটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে ইয়াদুর রহমান মিলন এলাকাবাসীর কাছে পরিচিত একজন মুখ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সরাসরি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন, যা ভোটারদের নজর কাড়ছে বলে মনে করছেন অনেকে।
প্রচারণা শেষে ইয়াদুর রহমান মিলন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন এবং গাজীপুর–৩ আসনের ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/