• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মসজিদের কাজে নিয়োজিত তিন শ্রমিককে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

আবু বকর সিদ্দিক স্বপন : / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ পৌর এলাকায় মসজিদের কাজ করতে আসা তিন শ্রমিককে মাদক সেবনের অপরাধে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুরে পৌর এলাকার পবহাটি চার রাস্তার মোড় সংলগ্ন দক্ষিণপাড়া জামে মসজিদ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— ঝিনাইদহ মুড়াড়িদহ গ্রামের আবু কালামের ছেলে ইয়াসিন (২১), উদয়পুর গ্রামের আব্দুর সাত্তারের ছেলে এনামুল (৩৫) এবং শৈলকূপা উপজেলার ভাটই বৃত্তিপাড়ার কাশেমের ছেলে সোহাগ (২৭)। তারা পবহাটি দক্ষিণপাড়া জামে মসজিদের নির্মাণকাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর অপূর্ব বিশ্বাস, এএসআই ফরহাদ হোসেনসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, পুলিশ সদস্য এবং স্থানীয় জনগণ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/