• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন আলী : সিরাজগঞ্জ / ১৪৯ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সোমবার ( ২০ জানুয়ারী) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের টুকরা ছোনগাছা গ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ১ কাজিপুর ও সদর আংশিক বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী এবং গনতন্ত্রের আদর্শের প্রতীক, বাংলাদেশের প্রথম সফল নারী প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপারসন, দেশনেত্রী ছিলেন গণমানুষের নেত্রী,তিনি মানুষের কতটা আপন ছিলেন তা সাধারণ মানুষ তাদের শেষ বিদায়ে অংশগ্রহণের মাধ্যমে বুঝিয়েছে। সেই নেত্রীর জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি মতিয়ার রহমান, ছোনগাছা ইউনিয়নের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক জহুরুল ইসলাম দুলাল, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক রফিবুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক,সিনিয়র সহসভাপতি আবু দাউদ আকন্দ, সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম শহিদজ্জল, ছোনগাছা ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হাসান ফজলু(ফজেলহক), সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম রেজা, জেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক মির্জা মহাব্বত আলী,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক রোমান শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দল নেতা হারুন অর রশিদসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।,এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/