• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুসলিম হক,বিরল(দিনাজপুর) / ৮৪ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মুসলিম হক,বিরল(দিনাজপুর) গত ১৮ জানুয়ারী-২০২৬ রবিবার সারাদিন ব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখা কর্তৃক বিরল শহীদ মিনার মাঠ চত্ত্বরে আয়োজিত “কর্মী সমাবেশ” এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও তাঁর সহধর্মীনি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বিরল উপজেলার প্রয়াত ত্যাগী ও পরীক্ষিত মোঃ নজমুল ইসলাম সরকার, আলহাজ্ব আব্দুল বাসেদ, মোঃ মোতাহার আলী, মোঃ আব্দুর রফিকসহ সকল নেতৃবৃন্দের স্মরণে “স্মরণ সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মী সমাবেশ, স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক চৌধুরী) ।
মূখ্য আলোচক ছিলেন জিয়া পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া পরিষদ বিরল উপজেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা কামাল (প্রভাষক ও সাইকোলোজিস্ট)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরল পৌর জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান (আক্কারুল)।
বিশেষ অতিথি বিরল উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ নুর জামাল হোসেন (সোনাহার)সহ জিয়া পরিষদের মিনহাজ মিন্টু, শাহ্ মানিক ও সুরত আলী এবং বিরল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন জিয়া পরিষদের মোঃ জামাল হোসেন, শাহ আলম মানিক ও আব্দুল মতিন সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/