• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে পরিত্যক্ত জায়গা, পরিছন্নতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর দাবি

মোঃ ইসমাইল জবি উল্যা: স্টাফ রিপোর্টার(ঢাকা) / ৬২ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেট। প্রতিদিন হাজারো মানুষ এই এলাকা দিয়ে চলাচল করলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে পড়ে আছে অব্যবহৃত ও অযত্নে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গণপূর্ত অধিদপ্তরের অধীনে এই জায়গাটি বর্তমানে আবর্জনার স্তুপ, পরিত্যক্ত ভ্যান,ও অস্থায়ীভাবে ফেলে রাখা মালামালের কারণে একপ্রকার অনুপযোগী হয়ে উঠেছে। সরে জমিনে দেখা যায়, জায়গাটির নিচে ময়লা আবর্জনা জমে আছে, সাধারণ মানুষ সেখানে প্রস্রাব করছে, ডাস্টবিনের সঠিক ব্যবহার নেই, ফলে দুর্গন্ধ চড়াচ্ছে আশপাশে। এতে এক দিকে যেমন পথচারীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও সাধারণ জনগণের দাবি, এই পরিত্যক্ত জায়গাটিকে পরিকল্পিতভাবে ব্যবহার উপযোগী করে তোলা হোক। বিশেষ করে অস্থায়ী ফুড কার্ট,বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থান করে দিলে এখানে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। এতে একদিকে যেমন নিম্ন আয়ের মানুষের জীবিকা নিশ্চিত হবে, অন্যদিকে জায়গাটি হবে পরিচ্ছন্ন ও সুশৃংখল। একজন ক্ষুদ্র ব্যবসায়ী জানান, ‘‘ এই জায়গাটা পরিষ্কার করে যদি নিয়মের মধ্যে ছোট ছোট খাবারের দোকান বসানো হয়, তাহলে আমাদের সুবিধা হবে, আবার অনেক মানুষের কাজের সুযোগও তৈরি হবে। সচেতন মহলের মতে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে জায়গাটিতে নিয়মিত পরিচ্ছন্ন কার্যক্রম, আলোকসজ্জা ও নজরদারি ব্যবস্থা চালু করা হলে এটি একটি কার্যকর জনবান্ধব স্থানে রূপ নিতে পারে। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নীচের পরিত্যাক্ত জায়গাটিকে কর্মসংস্থান, জনসেবা ও পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনার একটি উদাহরণ হিসেবে গড়ে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/