• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

মো: রাজিব হোসেন / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে সুন্দরবনের গহীন এলাকা থেকে ১০০ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের প্রায় ৪ হাজার মিটার ফাঁদ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।
​মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কাগাদোবেকি সংলগ্ন সুন্দরবনের ‘ঘোলের খাল’ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ কেজি হরিণের মাংস এবং প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত হরিণের মাংস ও শিকারের সরঞ্জামসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীদের নিকট হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন জানান, গত এক বছরে (জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত) সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮২৪ কেজি হরিণের মাংসসহ ২৯ জন শিকারিকে আটক করা হয়েছে। সর্বশেষ গত ২৭ ডিসেম্বর ২১ কেজি মাংসসহ দুই শিকারিকে আটক করা হয়েছিল।
​তিনি আরও বলেন, “সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এবং বনের সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এই ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/