• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সরিষার বাম্পার ফলন

মোঃ মোমিন ইসলাম সরকার / ৬৭ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। উপজেলার বিভিন্ন এলাকায় একরের পর একর জমি জুড়ে হলুদ সরিষার ফুলে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর দৃশ্য। সরিষার খেতে মৌমাছির অবাধ বিচরণ ফলনের জন্য শুভ লক্ষণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে রোগবালাই ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রণোদনার বীজ ও সার বিতরণের মাধ্যমে সরিষার উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যার ফলে দেবীগঞ্জ উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রার অধিক জমিতে সরিষার চাষ হয়েছে।
কৃষি বিভাগ জানায়, কম খরচে ও স্বল্প সময়ে লাভজনক হওয়ায় বোরো ধান চাষের আগেই সরিষা আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। এতে একদিকে বাড়তি আয় নিশ্চিত হচ্ছে, অন্যদিকে কৃষকরাও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
উপজেলা কৃষি অফিসার মো. নাঈম মোরশেদ জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেবীগঞ্জ উপজেলায় ৩ হাজার ৮১০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনটি জাত সরিষার রোপণ করা হয় এ বছরে বারি সরিষা, বিনা সরিষা, স্থানীয় সরিষা টরি, আবহাওয়া ভালো রয়েছে, মাঠপর্যায়ে রোগবালাইয়ের আক্রমণ না থাকায় ফলন বাম্পার হবে বলে আশাবাদী ৪,০০০ কৃষককে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে মাঠ পর্যায়ে উল্লেখযোগ্য কোনো রোগবালাই নেই। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/