• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

আবু বক্কর সিদ্দিক স্বপন / ৪৩ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল এবং ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ সদর কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম।

মেলার আয়োজন করে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবারের মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করে, যেখানে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, কৃষিযন্ত্র, সার ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রদর্শন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এই মেলার মূল লক্ষ্য। কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা পৌঁছে দিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/