• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর তাণ্ডব: দুই জেলে অপহরণ

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট): / ৭৭ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকার কালামিয়ার ভারণী থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেন—সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা এলাকার আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)।
​অপহৃত জেলেদের মহাজন মো. মিজান বহদ্দার জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার জেলেরা টিয়ারচরের কালামিয়ার ভারণী এলাকায় মাছ ধরছিলেন। এসময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সশস্ত্র অবস্থায় নৌকায় চড়াও হয়ে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় দস্যুরা যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর দিয়ে গেছে।
​শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার আরিফ হোসেন মিঠু এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “সুন্দরবনে বর্তমানে দস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় জেলেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেক সময় বিকাশের মাধ্যমে আগাম চাঁদা দিয়ে মাছ ধরতে হয়, না দিলে অপহরণ করা হচ্ছে।” তিনি আরও জানান, গত মাসেও তার চার জেলেকে অপহরণ করা হয়েছিল এবং দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনতে হয়েছে। দস্যু দমনে তিনি র‍্যাব, কোস্টগার্ড ও নৌ-পুলিশের বিশেষ অভিযান দাবি করেছেন।
​সুন্দরবন পূর্ব বন বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) আ. সবুর এবং শরণখোলা রেঞ্জের নবাগত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/