• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো অবিস্ফোরিত গ্রেনেড

আবু বক্কর সিদ্দিক / ৭৪ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ি নির্মাণের প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। এক পর্যায়ে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পেয়ে তারা কাজ বন্ধ করে দেন এবং বিষয়টি স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি হ্যান্ড গ্রেনেড হিসেবে শনাক্ত করে। পরে যৌথ বাহিনীকে অবহিত করা হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদভাবে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময় গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। উদ্ধার করা গ্রেনেড দুটি বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে এবং যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে পরবর্তীতে সেগুলো নিষ্ক্রিয় করা হবে।

এ ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও গ্রেনেড উদ্ধারের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/