• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

স্বতন্ত্র প্রার্থীর সমর্থন দিলেন- কাদের সিদ্দিকী

মিন্টু মিয়া / বিশেষ প্রতিনিধি : / ১১৯ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

বঙ্গবীর কাদের সিদ্দিকী তার নিজ এলাকা – আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচন বাসাইল-সখীপুরের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলকে সমর্থন দিলেন কাদের সিদ্দিকী।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, যেহেতু আমরা দলীয়ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করি নাই- আমাদের কোন কিছু করা উচিত না। তারপরও আমি ব্যক্তি হিসেবে নির্বাচন করতে চাই। যেহেতু দাড়িয়াপুরের চেয়ারম্যান আসিফকে গ্রেপ্তার করিয়েছে আহমেদ আযম খান। আবার তাকে জেল থেকে বের করেও এনেছে আহমেদ আযম খান। তাঁর এই ধরণের অপকর্ম বন্ধ করতে আমি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের নির্বাচন করতে চাই।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় দলের নেতাকর্মীরা সমস্বরে তাকে সমর্থন দিলে তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে দলীয় প্রার্থী আহমেদ আযম খান নিজেকে ‘বাতেন বাহিনীর’ মুক্তিযোদ্ধা দাবি করেন। মহান মুক্তিযুদ্ধের সময় বাসাইল-সখীপুরে কাদেরিয়া বাহিনী ছাড়া কারো অস্তিত্ব ছিল না। তিনি চরম মিথ্যাবাদী। আমি মিথ্যাবাদীকে কখনো সমর্থন করতে পারি না। মহান আল্লাহও মিথ্যাবাদীকে ঘৃণা করেন। আহমেদ আযম খান পাকিস্তানি হানাদারদের চেয়ে খারাপ। আমি তারেক রহমানের ধানের শীষের নির্বাচন করতে যেতে পারি। কিন্তু ভুলেও আহমেদ আযম খানের নির্বাচনকে সমর্থন করবো না।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমি নির্বাচনে অংশ নিলে তোমরা যেভাবে প্রচারণা চালাতে, আমার কাছে আসতে- সেভাবেই সালাউদ্দিন রাসেলের পাশে থাকবে। ১৯৭১ সালে আমরা যেভাবে যুদ্ধে নেমেছিলাম আগামি নির্বাচনে সেভাবে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের পক্ষে থাকবো। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পুরানো মামলায় কাউকে গ্রেপ্তার করা যায় না। কেউ টাকা দিলেই কাউকে গ্রেপ্তার না করতে পুলিশকে তিনি অনুরোধ করেন।
বঙ্গবীরের সখীপুরে দীপ কুড়ি কুশি কুটিরে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে আয়োজিত ওই বিশেষ কর্মীসভায় কৃষক শ্রমিক জনতা লীগের আরো অনেকে দুই বক্তব্য রাখেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/