• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ফার্মগেট ব্রিজ থেকে ইন্দিরা রোড: তেজগাঁও কলেজ ও খামারবাড়ি এলাকায় তীব্র যানজট 

মোঃ ইসমাইল জবি উল্যা: স্টাফ রিপোর্টার (ঢাকা) / ১০৬ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেট ব্রিজ থেকে ইন্দিরা রোড: তেজগাঁও কলেজ ও খামারবাড়ি এলাকায় তীব্র যানজটের কারনে চরম জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত এই সড়কে যানবাহনের দীর্ঘ সারি  লেগেই থাকে, ফলে অফিসগামী মানুষ শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের ভোগান্তি যেন কমছে না। তা যেন নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে।      

সরজমিনে দেখা যায়, তেজগাঁও কলেজের সামনে প্রচুর পরিমাণে অস্থায়ী দোকানপাট, রিক্সা ও ব্যক্তিগত গাড়ির অবাধ চলাচল এবং যত্রতত্র গাড়ি থামানোর কারণে প্রায় সড়কটির স্থবির হয়ে পড়ে। বিশেষ করে সকাল ৮টা থেকে ১২টা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত যানজট ভয়াবহ আকার ধারণ করে।                               
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, ফার্মগেট ব্রিজ তেজগাঁও কলেজ মোড়’ এবং খামারবাড়ি ময়লার ভাগার মোড় সহ মাত্র কয়েকশো মিটার রাস্তা পার হতে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত সময় লেগে যায়।                                         
এলাকাবাসীর অভিযোগ, অবৈধ পার্কিং লেগুনা ও রিক্সা স্ট্যান্ড, সড়ক দখল করে দোকান বসানোর কারণে যানজট আরো তীব্র হচ্ছে।  যদিও মাঝে  মাঝে উত্তর সিটি কর্পোরেশন ও পুলিশ অভিযান চালালেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের মতে, তেজগাঁও কলেজ এলাকায় অবৈধ পার্কিং উচ্ছেদ এবং সড়ক দখল করে দোকানপাট উচ্ছেদ সহ যান চলাচল শৃঙ্খলা ফিরিয়ে আনলে  এ জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/