• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কালিগঞ্জের লিচু বাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

আবু বক্কর সিদ্দিক স্বপন: / ১০৫ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন:ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রাজবাড়ি গুঞ্জনগর মাঠে একটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে মোস্তফা মোর্শেদের লিচু বাগানে ফল গাছে ওষুধ দিতে গিয়ে কোলাবাজার এলাকার বাসিন্দা কিনু দাস প্রথম ঝুলন্ত লাশটি দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়।

প্রথমে কেউ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে না পারলেও পরে জানা যায়, মৃত ব্যক্তি শৈলকূপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৮)। তিনি কালিগঞ্জ ভূষণ স্কুলের পাশে ঝন্টুর বাড়িতে ভাড়া থাকতেন এবং পেশায় দিনমজুর ছিলেন। জসিম উদ্দিনের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধারের সময় মৃত ব্যক্তির পকেট থেকে একটি বাটন মোবাইল ফোন পাওয়া গেছে, সেটি থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/