• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সদস্যসহ ৯ জন আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ / ৯৩ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

নওগাঁয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী, অভিভাবক ও প্রশ্ন ফাঁস চক্রের সদস্যসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে। এনএসআই ও পুলিশের যৌথ টিম আটক করেছে। শুক্রবার ৯ জানুয়ারী সকাল সাড়ে ৮ টারদিকে নওগাঁ শহরের নীলসাগর হোটেল এবং পোরশা রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, ১টি মানিব্যাগসহ নগদ ৩৭ হাজার ৯শ’ ৪৮ টাকা উদ্ধার করা হয়।

এরমধ্যে ৬ জন পরীক্ষার্থী, ১ জন অভিভাবক ও ২ জন প্রশ্নফাঁস চক্রের সদস্য। আটককৃত ৬ পরীক্ষার্থীরা হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের আবুল বাসারের ছেলে মোঃ আবু সাইদ (৩১) ও চন্ডীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩১), মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের ফারাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৬) ও মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন (৩১), সাপাহার উপজেলার কওমি মাদ্রাসাপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে আতাউর রহমান (৩০) এবং পোরশা উপজেলার দিঘা গ্রামের রাজ্জাক সরকারের মেয়ে রেহান জান্নাত (৩১)।
এছাড়াও প্রশ্নফাঁস চক্রের ২ জন হলেন, পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দীনের ছেলে মামুনুর রশিদ (৪১) ও মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে আহসান হাবিব (৪০) এবং মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে ফারাজুল ইসলাম (৪৮) নামের এক পরীক্ষার্থীর অভিভাবককে আটক করা হয়েছে।
জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশ। অভিযানে প্রশ্ন ফাঁসের জড়িত অভিযোগে ৯ জনকে শনাক্ত করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) আটক ৯ জনের পরিচয় নিশ্চিত করলেও ঐদিন বিকেল আড়াইটার দিকে এখন পর্যন্ত ৮ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/