• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া শিকার: নৌকা ও সরঞ্জামসহ দুই জেলে আটক

​রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) / ১১৮ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নীলবাড়ীয়া বনাঞ্চলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে দুই জেলেকে আটক করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়মিত টহল চলাকালে তাদের আটক করা হয়। এসময় জেলেদের কাছ থেকে তিনটি নৌকা এবং কাঁকড়া ধরার অর্ধশতাধিক বিশেষ ফাঁদ (চারু) জব্দ করা হয়েছে।
​আটক জেলেরা হলেন— বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাটাখালী গ্রামের মো. জুলমাত খান (৪৫) ও হালিম খান (৫০)।
​বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনে বর্তমানে কাঁকড়া আহরণে দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সুন্দরবন পূর্ব বন বিভাগের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায়ের নেতৃত্বে বনরক্ষীরা নীলবাড়ীয়া বনাঞ্চলের বালির খাল এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় জেলেরা অবৈধভাবে কাঁকড়া শিকাররত অবস্থায় হাতেনাতে ধরা পড়েন।
​এ বিষয়ে বন বিভাগ জানায়, সরকারি আদেশ অমান্য করে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ ও অবৈধভাবে সম্পদ আহরণের দায়ে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। বনের জীববৈচিত্র্য রক্ষায় এবং নিষেধাজ্ঞা চলাকালীন এ ধরনের অবৈধ তৎপরতা বন্ধে বনরক্ষীদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/