• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের মিরপুর হাজারপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ১৪তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ / ১৩৫ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ জেলার মিরপুর উপজেলার হাজারপাড়া (হায়দারপাড়া) জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ১৪তম একদিনব্যাপী ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, ৮ জানুয়ারি।
বাদ আছর থেকে শুরু হওয়া এ ধর্মীয় মাহফিলে সভাপতিত্ব করেন মিরপুর গ্রামের পঞ্চায়েত সভাপতি জনাব আবুল হোসেন তাপস এবং অত্র জামে মসজিদের সভাপতি হাফেজ মোঃ আব্দুল জব্বার। এছাড়াও এলাকার গণ্যমান্য মুরুব্বিগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেন।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী বয়ান পেশ করেন হযরত মাওলানা মাহমুদুল হাসান ওসমানী, ইমাম ও খতিব, বারুইপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন, ইমাম ও খতিব, ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ, সিরাজগঞ্জ।
তৃতীয় বক্তা হিসেবে বয়ান করেন হযরত হাফেজ মাওলানা মোঃ হাফিজুর রহমান এবং চতুর্থ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউল হক জিয়া, ইমাম ও খতিব, মিরপুর হায়দারপাড়া জামে মসজিদ।
বক্তাগণ তাদের বয়ানে কোরআন-হাদিসের আলোকে ঈমান, তাকওয়া, নামাজের গুরুত্ব, সমাজ সংস্কার ও নৈতিক জীবন গঠনের ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। তাঁদের বক্তব্যে উপস্থিত মুসল্লি ও শ্রোতারা গভীরভাবে অনুপ্রাণিত হন।
ওয়াজ মাহফিলে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়। শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/