• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শরণখোলায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইলিয়াস গ্রেপ্তার: এলাকাবাসীর ও স্বস্তি

​নিজস্ব প্রতিবেদক / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ চিহ্নিত মাদক কারবারি ও দুর্ধর্ষ সন্ত্রাসী ইলিয়াস তালুকদারকে (৪২) গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার রায়েন্দা বাজার ওয়াপদা কলোনির পিছন থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইলিয়াস ওই এলাকার মৃত হাশেম তালুকদারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়াসের আস্তানায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াস একজন কুখ্যাত পেশাদার অপরাধী। ইতিপূর্বে তাকে চুরি হওয়া মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে আগে থেকেই থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘকাল ধরে এলাকায় প্রকাশ্য মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসলেও তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। ফলে সাধারণ মানুষ সবসময় ভীতসন্ত্রস্ত অবস্থায় দিন পার করত।
​এদিকে, দুর্ধর্ষ এই অপরাধীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রায়েন্দা বাজার ও ওয়াপদা কলোনি এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় এবং এলাকায় স্বস্তি ফিরে আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে ইলিয়াসকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধীদের দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/