• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শৈলকুপা মহাসড়কে ডাকাতি: গরুবাহী পিকআপ লুট

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কে সংঘটিত হয়েছে একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। ডাকাতদল গরুবাহী একটি পিকআপ লুট করে নিয়ে গেছে। বুধবার গভীর রাতে উপজেলার চড়িয়ারবিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ১০টি গরুর বাছুর বোঝাই একটি পিকআপ মাগুরার মোহাম্মদপুর উপজেলার উদ্দেশে যাচ্ছিল। রাত আনুমানিক দেড়টার দিকে পিকআপটি শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক এসে এর গতিরোধ করে।

এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে পিকআপের চালক, হেলপার ও গরুর মালিককে জিম্মি করে ফেলে। পরে তাদেরকে জোরপূর্বক ট্রাকে তুলে নেওয়া হয়। প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করার পর কুষ্টিয়ার ৯ মাইল এলাকায় তিনজনকে ট্রাক থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর ডাকাতরা গরুবাহী পিকআপ ও গরুগুলো নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীরা সকালে শৈলকুপা থানায় এসে অভিযোগ দায়ের করলে বিষয়টি জানাজানি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ডাকাতদলকে শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/