• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

“নওগাঁর নজিপুরে ডিবি পুলিশের হাতে দুই মাদক কারবারি আটক”

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ / ৭৬ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর এলাকাতে পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসার সাথে জড়িত ও যোগাযোগ থাকার অভিযোগে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সদস্যরা।

নওগাঁ জেলা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে ০৬-০১-২০২৬ তারিখে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ বিকেল ০৪.৩০ ঘটিকার সময় জানতে পারে যে, দুই জন ব্যক্তি পত্নিতলা থানাধীন নজিপুর পৌর এলাকায় পালপাড়ায় জনৈক স্বপন ভাওয়ালের বাড়ির সামনে পাকা রাস্তার উপর ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর অভিযানকারী দল ঘটনাস্থলে গিয়ে আসামি ১। সুদেব হালদার (৩৮) পিতা-মৃত সুশীল হালদার, সাং চকমূলী ডাংগাপাড়া, থানা- পত্নীতলা জেলা নওগাঁ ও আসামি ২। বিমল চন্দ্র (৫৪) পিতা যোগেশ চন্দ্র, সাং নজিপুর ব্রীজ পাড়া থানা-পত্নীতলা, জেলা- নওগাঁ দের দেহ তল্লাশী করে।

তল্লাশী কালে আসামি সুদেব হালদারের হেফাজত হতে ২৫ বোতল ফেন্সিডিল ও আসামি বিমল চন্দ্রের হেফাজত হতে ২৫ বোতল ফেন্সিডিল মোট ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। এ বিষয়ে পত্নীতলা থানায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ‘নওগাঁ জেলায় আগামী দিনগুলিতে মাদকবিরোধী অভিযান /কার্যক্রম আরো জোরদার করা হবে। সেই সাথে জেলা গোয়েন্দা শাখা কে আরো শক্তিশালী করা হবে।’
নওগাঁ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/