• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কুমিল্লার সদর দক্ষিণে অবৈধ মাটিকাটা অভিযানে এস্কেভেটর জব্দ, এক লক্ষ টাকা জরিমানা!

শাহাদাত কামাল শাকিল / ৭৬ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার জোড়কানন (পূর্ব) ইউনিয়নের ভাটপাড়া, বিষ্ণুপুর ও গোয়ালগাঁও এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটিকাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর জব্দ করা হয়।
অভিযানকালে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে এস্কেভেটরটি নিয়ে আসার সুযোগ না থাকায় সেটিকে সাময়িকভাবে অকেজো করা হয় এবং উপযুক্ত একজন ব্যক্তির জিম্মায় রাখা হয়।
এদিকে, অন্য একটি মামলায় বারপাড়া ইউনিয়নের লোলবাড়িয়া এলাকায় এস্কেভেটর সরবরাহ করে অবৈধভাবে কৃষিজমির মাটিকাটায় অংশগ্রহণ করার অভিযোগে সাদ্দাম হোসেন (৩৩), পিতা- আবু তাহের, গ্রাম- ঢুলিয়ারা, সুয়াগঞ্জকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সজীব তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কুমিল্লা সদর দক্ষিণ। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/