• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

লোহাগড়ায় এতিমদের মাঝে প্রবাসী রায়হান ঠাকুরের কম্বল বিতরণ

মো.মিলটন শেখ, নড়াইল প্রতিনিধি। / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা কওমি মাদ্রাসা ও আন নুর কমপ্লেক্স মারকাযুল এতিমখানায় ৭৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও এই কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
প্রয়াত লক্ষ্মীপাশা সংগীত একাডেমির সভাপতি মিলু ঠাকুরের ছেলে, প্রবাসী রায়হান ঠাকুরের আর্থিক সহযোগিতায় এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর, সদস্য সচিব শিমুল হাসান, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, খাইরুল ইসলাম, রেজাউল করিম, সরদার রইস উদ্দিন টিপু, কাজী ইমরান,মো.মিলটন শেখ ও রাশেদ রাসু, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাজ্জাদ শিকদার, আনিসুর রহমান, শরিফুল ইসলাম লিয়ন।

বক্তারা বলেন, শীতের এই কনকনে সময়ে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। প্রবাসী রায়হান ঠাকুরের এই মানবিক সহায়তা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/